,

দক্ষিণ আফ্রিকা লকডাউন ঘোষণা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দক্ষিণ আফ্রিকা ২১ দিনের জন্য লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। স্থানীয় সময় সোমবার এক টেলিভিশন বার্তায় এমন ঘোষণা দেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

২৬ মার্চ মধ্যরাত থেকে শুরু হবে এই লকডাউন। চলবে ১৬ এপ্রিল পর্যন্ত।

এই সময়ের মধ্যে সকল দক্ষিণ আফ্রিকানদের ঘরের মধ্যে থাকতে হবে। তবে জরুরি ও নিরাপত্তা সেবায় নিয়োজিত, খাদ্য উৎপাদনকারী ও ব্যাংকিং খাতে যারা কাজ করেন তারা এই আওতার মধ্যে পড়বেন না।

প্রেসিডেন্ট বলেছেন, এই মুহূর্তে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর একমাত্র উপায় হল লকডাউন করা। আর এটা করার মধ্য দিয়ে হাজার হাজার মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে। এটি কার্যকর করতে পুলিশের পাশাপাশি বিশেষ ফোর্স নিয়োজিত করা হবে।

দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসে ৪০২ জন আক্রান্ত হয়েছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন ১২৮ জন। এখনো কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে চীনের উহান থেকে মহামারী আকারে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। এ ভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৩ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৫ হাজারেরও বেশি মানুষ। এ ছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ১ লাখ মানুষ। বাংলাদেশেও এই পর্যন্ত ৩ জন এ রোগে মৃত্যুবরণ করেছেন। আক্রান্ত হয়েছেন ৩৩ জন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা