,

হোম কোয়ারেন্টাইনে আজহারী

news-image

নিউজ ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে মালয়েশিয়ায় স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে আছেন বর্তমান সময়ের আলোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ কথা জানিয়েছেন।

করোনা থেকে বাঁচতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আজহারী বলেন, আমি ব্যক্তিগতভাবে গত আট দিন ধরে স্বেচ্ছায় পুরোপুরিভাবে বাসায় অবস্থান করছি। এর মধ্যে একবারের জন্যও বাইরে বের হইনি।

তিনি বলেন, সব সালাত ঘরে জামাতে আদায় করেছি। বর্তমান সময় এর চেয়ে ভালো কাজ আর হতে পারে না। তাই সবাইকে বলছি– প্লিজ প্লিজ সবাই ঘরে থাকুন। এটিই এখন সবচেয়ে বড় মহৌষধ।

আজহারী বলেন, আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বন করুন। সরকারের একার পক্ষে এই মহামারী থেকে উত্তরণ সম্ভব নয়। সবার ঐকান্তিক সদিচ্ছা ও সহযোগিতা দরকার। জরুরি বাজারসদাই কিনে এনে যথাসম্ভব পরিবারের সদস্যসহ নিজ নিজ বাসায় অবস্থান করুন।

‘সামাজিক মেলামেশা, জনসমাগম পরিহার করুন। ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও হাঁচি-কাশি দেয়ার শুদ্ধাচার মেনে চলুন। জরুরি প্রয়োজনে ঘরের বাইরে গেলে, ফিরে এসেই ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিন। এ নিয়মগুলো মেনে চলাই হচ্ছে এখন ফরজে আইন।’

করোনাভাইরাসে বৃদ্ধ জনগোষ্ঠীর আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি হওয়ায় তাদের এক্সট্রা কেয়ার নেয়ার পরামর্শ দেন তিনি।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি