,

করোনাভাইরাসের কারণে দেশে ফেরা হচ্ছে না এন্ড্রু কিশোরের

news-image

বিনোদন প্রতিবেদক : প্লেব্যাকের সম্রাট এন্ড্রু কিশোর ক্যান্সারে আক্রান্ত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেল, প্রায় ছয় মাস চিকিৎসা নেয়ার পর অনেকটাই শারীরিক অবস্থার উন্নতি হয়েছে তার। কিছু দিন আগে শোনা গিয়েছিল মার্চের শেষের দিকে দেশে ফিরবেন তিনি। কিন্তু করোনাভাইরাসের কারণে দেশে ফেরা হচ্ছে না।

এন্ড্রু কিশোরের পারিবারিক সূত্রে জানা যায়, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের লিম সুন থাইয়ের অধীনে এন্ড্রু কিশোরের চিকিৎসা চলছে। বর্তমান পরিস্থিতিতে এন্ড্রু কিশোরকে দেশে ফিরতে নিষেধ করেছেন তার চিকিৎসক।

এ বিষয়ে আরো জানা গেছে, করোনাভাইরাসের প্রকপ কমলেই দেশে ফিরবেন এন্ড্রু কিশোর। ক্যান্সারের চিকিৎসা ছাড়াও আরো কিছু কিছু রোগের চিকিৎসা করাচ্ছেন তিনি।

অসুস্থ অবস্থায় গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। এখনো চিকিৎসা চলছে তার।

এন্ড্রু কিশোর বাংলা চলচ্চিত্রের গানে অবদানের জন্য তিনি আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- জীবনের গল্প আছে বাকি অল্প, হায়রে মানুষ রঙের ফানুস, ডাক দিয়াছেন দয়াল আমারে, আমার সারা দেহ খেয়ো গো মাটি, আমার বুকের মধ্যে খানে, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা, সবাই তো ভালোবাসা চায় প্রভৃতি।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি