,

সরকার ঘোষিত সাধারণ ছুটিতে ব্যাংক খোলা ১০টা থেকে দেড়টা

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাসের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটির সময় দেশের ব্যাংকিং ব্যবস্থা চালু থাকবে সীমিত আকারে। জনসাধারণের প্রয়োজন বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।

দেশে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে সরকার ২৬ মার্চের সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে ২৭ ও ২৮ সাপ্তাহিক ছুটির সঙ্গে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সালের সাধারণ ছুটি ঘোষণা করেছে। এসব ছুটির সঙ্গে ৩ ও ৪ এপ্রিলের সাপ্তাহিক ছুটিও যোগ হবে।

সাধারণ ছুটির সময় ‘কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান, হাসপাতাল এবং জরুরি সেবার পাশাপাশি ব্যাংকিং সেবার সময়সূচিও পরিবর্তন করা হয়েছে।

সাধারণ ছুটির এই সময়ে ব্যাংকগুলো খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত। লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

মঙ্গলবার (২৪ মার্চ) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি