,

সামনের ১৫ দিন খুব বিপজ্জনক, বললেন শাহরুখ

news-image

বিনোদন ডেস্ক : করোনাভাইরাস নিয়ে আতঙ্ক না ছড়াতে ভক্তদের প্রতি কড়জোড় অনুরোধ জানিয়ে শাহরুখ খান সামনের ১৫ দিন সবাইকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন।

টুইটারে করোনা সচেতনতায় একটি ভিডিও শেয়ার করে তিনি বলেছেন, ‘দেশের পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। মুম্বাইয়ের কস্তুরবা হাসপাতাল ও কেইএম হাসপাতাল করোনার মোকাবিলায় সম্পূর্ণ তৈরি। বিমানবন্দরে নিজের জীবনের পরোয়া না করে যাত্রীদের করোনা পরীক্ষা করছেন স্বাস্থ্যকর্মীরা। করোনা যাতে বিপৎসীমা না ছাড়াতে পারে, তার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশের সব চিকিৎসক, নার্স। আমাদের শুধু তাদের সঙ্গে সহযোগিতা করতে হবে। সামনের ১০-১৫ দিন খুব বিপজ্জনক।’

‘প্রাণঘাতী এই ভাইরাস থেকে বাঁচতে সরকার ও নাগরিকদের হাতে হাত ধরে কাজ করতে হবে। তাই এই সময় ভিড়ের কোনো জায়গায় যাবেন না। খুব দরকার ছাড়া ট্রেন বা বাসে যাতায়াত করবেন না। খুব ভাল হয় যদি নিজেকে ঘরবন্দী করে নেন। নিয়মিত হাত সাবান দিয়ে পরিষ্কার করুন। হাঁচি-কাশির সময় হাত দিয়ে মুখ ঢেকে নিন। প্রশাসন যে স্বাস্থ্যবিধি দিয়েছে, তা মেনে চলুন। তবেই দূরে সরবে করোনা।’

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি