,

সব ধরনের হোটেল-রেস্টুরেন্টসহ খাবারের দোকান বন্ধ ঘোষণা

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রমণের ঠেকাতে হোটেল, রেস্টুরেন্ট, চায়ের দোকান, বেকারি, কনফেকশনারি, ফুচকা-চটপটির দোকানসহ ছোট বড় সব ধরনের খাবারের দোকান পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

তবে মুদি দোকান, হাসপাতাল, ব্যাংক-এটিএমবুথ, ফার্মেসি খোলা থাকবে।

রোববার (২২ মার্চ) সকালে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেয়।

এতে আরও বলা হয়, জনস্বার্থে হাসপাতাল, ক্লিনিক,স্বাস্থ্যসেবা, ওষুধের দোকান, ব্যাংক-এটিএম বুথ, ফলের দোকান, মুদি দোকান খোলা থাকবে। একই সাথে কাঁচাবাজার যেমন, শাক-সবজি, কাঁচা তরিতরকারী, মাছ-মাংসের দোকান, স্টেশনারি, হার্ডওয়্যার, মোবাইল-ফ্লেক্সিলোডের দোকানসহ শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানপাট স্বাভাবিক সময় পর্যন্ত খোলা থাকবে।

এই নির্দেশ কেউ অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৩ হাজার ৫৪ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত বেড়ে হয়েছে তিন লাখ ৭ হাজার ৭২০ জন। মহামারি এই ভাইরাস বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। করোনায় আক্রান্তদের মধ্যে ৯৫ হাজার ৭৯৭ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি