,

লাল পতাকা প্রবাসীদের বাড়িতে

news-image

মাগুরা প্রতিনিধি : করোনাভাইরাস প্রতিরোধে মাগুরায় প্রবাসীদের বাড়ির সামনে শনিবার লাল পতাকা উত্তোলন করা হয়েছে। প্রবাসীরা হোম কোয়ারেন্টাইনে থাকলে সদর উপজেলার জগদল ইউপির চেয়ারম্যান তাদের পরিবারের জন্য পুরস্কার ঘোষণা করেছেন।

প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, করোনাভাইরাস প্রতিরোধে মাগুরায় বিদেশ ফেরতদের বাড়ির সামনে লাল পতাকা উত্তোলন করা হয়েছে। শনিবার মাগুরা সদর উপজেলার জগদল ইউপিতে ২২টি বাড়ির সামনে লাল পতাকা টানিয়ে দেয়া হয়েছে জনগণকে সর্তক করতে। এছাড়া জগদল ইউপিতে বিদেশ ফেরতরা হোম কোয়ারেন্টাইনে থাকলে তাদের পরিবারের জন্য জগদল ইউপির চেয়ারম্যান পুরস্কার ঘোষণা করেছেন। মাগুরায় বিদেশ ফেরত ১৪৪জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।

জগদল ইউপির চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম জানান, জগদল ইউপিতে বিদেশ থেকে আসা ২২টি বাড়ির সামনে লাল পতাকা টানিয়ে দেয়া হয়েছে জনগণকে সর্তক করতে। এছাড়া জগদল ইউপিতে বিদেশ ফেরতরা হোম কোয়ারেন্টাইনে থাকলে তাদের পুরস্কার দেয়া হবে।

মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, জগদল ইউপিতে ২২টি বাড়ির সামনে লাল পতাকা টানানো হয়েছে। মাদারীপুর থেকে আসা একটি পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বিদেশ ফেরতদের বাড়ি বাড়ি গিয়ে তারা বাড়িতে ১৪দিন থাকার জন্য অনুরোধ করেছেন।

মাগুরার সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো: জিল্লুর রহমান সাংবাদিকদের জানান, ইতালী, বাহারাইন, সিঙ্গাপুর, তুরস্ক, সৌদী আরবসহ বিভিন্ন দেশ থেকে ফেরত ১৪৪জনকে পর্যবেক্ষনে রাখা হয়েছে। এদের প্রত্যেকের বাড়িতে ১৪দিন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের শরীরে এখনও কোন জ্বর, সর্দি কাশির লক্ষণ পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা