,

নির্দেশনা না মেনে অবাধে ঘোরাঘুরি করায় তালাবন্দি প্রবাসী

news-image

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা : হোম কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও তা না মানায় এক মালয়েশিয়া প্রবাসীকে তালাবন্দি করে রাখা হয়েছে। শনিবার রাতে মো. রহুল আমিন নামে ওই প্রবাসীকে পিরোজপুরে একটি স্কুলে বন্দি করে রাখা হয়।

জানা গেছে, গত ৭ দিন আগে মালয়েশিয়া থেকে ওই ব্যক্তি কাউখালীর কেউন্দিয়া গ্রামে বোনের বাড়িতে আসেন। কিন্তু তিনি কোয়ারেন্টাইনে না থেকে পরিবারের সবার সঙ্গে অবাধে মেলামেশা করতে থাকেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ জানায়। তারপরেও তিনি অনুরোধ না মানায় তাকে কাউখালীর একটি স্কুলে সবার নিরাপত্তার স্বার্থে তালাবন্দি করা হয়।

পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা জানান, সপ্তাহ খানেক আগে যারা প্রবাস থেকে দেশে ফিরেছেন তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে। তারা সঠিকভাবে হোম কোয়ারেন্টাইন মানছেন কি না তা যাচাই করতে বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে। কোনভাবেই বিষয়টি আর হালকাভাবে নেওয়া হচ্ছে না। বিষয়টি কঠোর মনিটরিং করা হচ্ছে।

ইউএনও আরো জানান, এই মুহূর্তে উপজেলায় ৩৭ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। শনিবার রাতে একজনকে কোয়ারেন্টাইন রাখো হয়েছে। হোম কোয়ারেন্টাইনে থাকা এদের বিষয়ে কঠোরভাবে মনিটরিং চালানো হচ্ছে। বাইরে বের হলে বা কোথাও যাওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে কমিটি গঠন করা হয়েছে। এরা করোনা বিষয়ে মানুষকে সচেতন করবে। এছাড়া সকল চেয়ারম্যানদের কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা