,

ইতালিতে বিপুল সংখ্যক মরদেহ সৎকারে হিমশিম খাচ্ছেন কর্মীরা

news-image

ইতালি প্রতিনিধি : প্রাণঘাতী করোনাভাইরাসে ইউরোপের দেশ ইতালিতে মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। একই সঙ্গে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এখন পর্যন্ত দেশটিত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮২৫ জন।

তবে এত সংখ্যক মানুষের দাফনের জায়গা হচ্ছে না মিলানের কবরস্থানগুলোতে। এ জন্য কাছের শহর বারগেমোতে মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে।

এদিকে, স্থানীয় কবরস্থানে সংশ্লিষ্টরা এত মরদেহ সৎকারের কাজ করতে গিয়ে শারীরিক ও মানসিক চাপের মুখে পড়ছেন। এ কারণে শুধু জায়গা নয়, সংকট দেখা দিয়েছে মরদেহ দাফনকারী কর্মীরও। প্রতিনিয়ত মৃতদেহ আসতে থাকায় সৎকার কাজে হিমশিম খাচ্ছেন কর্মীরা। করোনাভাইরাস ছোঁয়াচে হওয়ায় মৃতদের দাফনে সহায়তার জন্য পাওয়া যাচ্ছে না নতুন কর্মী।

যে শহর মানুষের পদচারণায় দিনরাত মুখরিত হয়ে থাকতো, আজ সেই শহর নীরব নিস্তব্ধ। চারদিকে শুধু অ্যাম্বুলেন্সের সাইরেন বাজানো হর্ণ। প্রতিদিনই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে লাশের মিছিল। মৃত্যুর সংখ্যা বেড়ে এ যেন এক মৃত্যুপুরী।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৭৯৩ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮২৫ জনে।

এখন পর্যন্ত এটাই যেকোনো দেশের জন্য একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ ছাড়া সর্বোচ্চ মৃত্যুর তালিকায় করোনার উৎসস্থল চীনকেও ছাড়িয়ে গেছে দেশটি।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৫৭ জন। ইতালিতে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪২ হাজার ৬৮১। সব মিলিয়ে দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৫৩ হাজার ৫৭৮ জন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা