,

এবার আয়ারল্যান্ড সফর স্থগিত

news-image

স্পোর্টস ডেস্ক : আইসিসির এফটিপি (ফিউচার ট্যুর প্ল্যান) অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট দলের আয়ারল্যান্ডে সফর করার কথা ছিল। সুচি-ভেন্যুসহ সবকিছু চূড়ান্ত ছিল। কিন্তু বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে এই সিরিজও শেষ পর্যন্ত স্থগিত হলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেট আয়ারল্যান্ড (সিএ) যৌথভাবে এই সিরিজ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

আজ শবিনার বিকেলে ক্রিকেট আয়ারল্যান্ড এক বিবৃতিতে জানায়, ‘আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে সহযোগিতার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই এবং আমরা খুব শিগগিরই সিরিজটি নিয়ে দ্বিপাক্ষিক আলোচনায় বসবো। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখব এবং সেই সঙ্গে প্রাসঙ্গিক ক্রীড়া সংস্থা, জনস্বাস্থ্য সংস্থা এবং আমাদের স্টেকহোল্ডারদের সাথে প্রয়োজনীয় যোগাযোগ করব এবং যথাযথভাবে আপডেট সরবরাহ করব।’

করোনাভাইরাসের ঝুঁকি কমাতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে দেশের সব ধরনের ক্রিকেট। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্বীকৃত কোনো খেলা মাঠে গড়াবে না। ১৫ এপ্রিল পর্যন্ত খেলা শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই। পরিস্থিতি অনুযায়ী পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিলেন বিসিবি প্রেসিডেন্ট নাজমূল হাসান পাপন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি