,

নরপদীতে মা-ছেলেসহ একই পরিবারের ৩জনকে কুপিয়ে হত্যার চেষ্টা

news-image

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের বন্দরে ২লাখ টাকা চাঁদা না পেয়ে মা-ছেলেসহ একই পরিবারের ৩জনকে নৃশংসভাবে কুপিয়ে শ্ললতাহানি ও নগদ দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসী সাদ্দাম ও আক্তার বাহিনী। আহতরা হচ্ছেন নরপদী গ্রামের আহাদ আলী’র স্ত্রী জাহেদা(৫০)মেয়ে সালমা(২৬) ও ছেলে প্রান্ত(২২)।

শুক্রবার বিকেলে থানার নরপদী গ্রামে এ ঘটনাটি ঘটে। আহতদেরকে আশংকাজনক অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আহত জায়েদার স্বামী আহাদ আলী মিয়া বাদী হয়ে শুক্রবার রাতেই বন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় উল্লেখ করা হয়,তার শ্যালক সাত্তার মিয়া নরপদীস্থ তার নিজ জমি বালু দিয়ে ভরাট করার সময় গত ১৬ মার্চ ওই এলাকার জিয়াবল মিয়ার ছেলে সাদ্দাম এবং মৃত কালাচান মিয়ার ছেলে আক্তার তার কাছে ২লাখ টাকা চাঁদা দাবি করে।

সাত্তার তাদেরকে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তার সঙ্গে তর্কে লিপ্ত হয়। ওই ঘটনার জের ধরে গত ২০ মার্চ বিকেলে সাদ্দাম,আক্তার সাদ্দামের পিতা জিয়াবুল,ভাই মিশু,চাচা এলার হোসেন,চাচাতো ভাই সিজানসহ ১০/১২জনের একটি সংঘবদ্ধ দল রামদা,চাপাতি ও তলোয়ারসহ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে তাদের বসত বাড়িতে হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ভাংচুর করে। মালামাল রক্ষায় আহাদ আলী,তার স্ত্রী জাহেদা বেগম,পুত্র প্রান্ত,কণ্যা সালমা ও সোনিয়া এগিয়ে এলে সন্ত্রাসী সাদ্দাম ও আক্তার গং তাদেরকে হত্যার চেষ্টায় নৃশংসভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে তাদের ঘরের আলমিরাতে রক্ষিত ৪ভরি স্বর্ণালংকার ও নগদ দেড়লাখ টাকা লুটে নেয়।

এ সময় আহতরা ডাক চিৎকার করলে আশ পাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত সটকে পড়ে। পরে উপস্থিত গ্রামবাসী আহতদেরকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। আহতদের ৩জনেরই অবস্থা আশংকাজনক। এদেরকে ২৪/২৫টি করে সেলাই দেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি। সন্ত্রাসী সাদ্দাম-আক্তার বাহিনী ধরা-ছোঁয়ার বাইরে থাকায় আহতের পরিবারে চরম শংকা বিরাজ করছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা