,

রংপুরে সকল বিনোদন কেন্দ্র বন্ধ করলো প্রশাসন

news-image

রংপুর ব্যুরো : করোনাভাইরাস থেকে সচেতন থাকতে আজ বৃহস্পতিবার থেকে রংপুর নগরীসহ জেলার ছোট-বড় প্রত্যেকটি বিনোদন কেন্দ্র বন্ধ রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। যা আগামী ৩১ মার্চ পর্যন্ত এসব বিনোদন স্পট বন্ধ থাকবে। এই নির্দেশ বাস্তবায়ন ও তদারকিতে প্রশাসনের পক্ষ থেকে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান।
তিনি জানান, আজ বৃহস্পতিবার থেকে রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানা, তাজহাট জমিদার বাড়ি, রংপুর জাদুঘর, ভিন্ন জগত, আনন্দ নগর, চিকলি বিল, শিশু পার্ক, কালেক্টরেট সুরভি উদ্যান, প্রয়াস, মায়াভুবন, খেয়া পার্কসহ সব জেলার সকল ছোট বড় বিনোদন কেন্দ্র ও স্পটে দর্শনার্থীদের সমাগম না করতে বলা হয়েছে।

ডিসি আসিব আহসান আরও জানান, শুধু বিনোদন কেন্দ্রই নয়, যাতে লোক সমাগম বেশি না হয়, সেজন্য কমিউনিটি সেন্টারগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্বল্প পরিসরে অনুষ্ঠান আয়োজনের পরামর্শ দেয়া রয়েছে।

কেউ নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নিতে একটি মনিটরিং কমিটির পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি