,

বিশ্ব ইজতেমা মাঠ প্রস্তুতির জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে কোয়ারেন্টিন ও প্রয়োজনীয় চিকিৎসা কাজে টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ ব্যবহার করা হবে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে তুরাগ তীরের ওই মাঠ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী ইতিমধ্যে ওই মাঠের জায়গাটি নিয়ন্ত্রণে নিচ্ছে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে করোনাভাইরাস প্রতিরোধের প্রস্তুতি বিষয় জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

জাহিদ মালেক বলেন, ইতিমধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালকে এই রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া আরও অনেকগুলো হাসপাতাল চিহ্নিত করা হয়েছে। যেখানে প্রায় দুই হাজার শয্যার ব্যবস্থা করা যাবে। তারপরেও আরও বড় জায়গার প্রয়োজন হলে সেই ব্যবস্থাও করা হচ্ছে। সে জন্যই বিশ্ব ইজতেমার জায়গাটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোনো এলাকায় যদি পরিস্থিতির অবনতি ঘটে তাহলে প্রয়োজনে ওই এলাকাকে লক ডাউন (অবরুদ্ধ) করা হবে। মন্ত্রী জানান, এখন পর্যন্ত বাংলাদেশে যে ১৭ জন করোনায় আক্রান্ত বলে চিহ্নিত হয়েছেন, তাদের বেশির ভাগের বাড়ি মাদারীপুর ও ফরিদপুর জেলায়। এ তথ্য জানাতে গিয়ে মন্ত্রী মাদারীপুরের শিবচর উপজেলার কথা আলাদাভাবে উল্লেখ করেন। জাহিদ মালেক বলেন, যদি অবস্থার আরও অবনতি হয় তাহলে ওই সব এলাকা লক ডাউন করা হবে।

মন্ত্রী জানিয়েছেন, করোনা রোধের প্রস্তুতি হিসেবে স্বাস্থ্য বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। এ ছাড়া মন্ত্রী জানান, সারা দেশে পাঁচ হাজারের বেশি মানুষকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর