,

চসিক নির্বাচন প্রশ্নে সিদ্ধান্তহীনতায় নির্বাচন কমিশন

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : ‘জনস্বাস্থ্যের স্বার্থে’ চট্টগ্রাম সিটি নির্বাচন পিছিয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মেয়র প্রার্থী ডা: শাহাদাত হোসেন। অন্যদিকে, ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরী এ নিয়ে ‘নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মেনে নেবেন’ বলে জানিয়েছেন।

বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে বিএনপির মেয়র প্রার্থী ডাঃ শাহাদাত হোসেন বলেন, যেহেতু করোনা শনাক্ত হয়েছে বাংলাদেশে, দেশ এখন ঝুঁকিতে, সেহেতু শুধু একজন মেয়র প্রার্থী হিসেবে নন, রাজনীতিবিদ হিসেবে, জনগণের সেবক হিসেবে এমনটি আশা করেন তিনি। ‌

এদিকে, গতকালও করোনা আতঙ্কে সিটি নির্বাচন পিছিয়ে দেওয়া না দেওয়া প্রশ্নে বিএনপি’র প্রার্থী ডা: শাহাদাত হোসেন ও আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী দু’জনের কেউ’ই নির্বাচন স্থগিত বা পিছিয়ে দেওয়ার দাবি তোলেননি। তারা কেউই তখনও একটিবারও বলেননি, এখন নির্বাচন চাইনা ।
তৃণমূলের নানা শ্রেণিপেশার মানুষ নির্বাচন স্থগিতের দাবি তুললেও দুই শীর্ষ দলের মেয়র প্রার্থী এ নিয়ে একবারও নির্বাচন স্থগিতের দাবি না তোলায় জনমনে দেখা দেয় নানা প্রশ্ন। ‌বিএনপি’র প্রার্থী ডা: শাহাদাত হোসেন তো বলেছিলেন , ‘বাংলাদেশের যে আবহাওয়া তাতে করোনা ঝুঁকি নেই।’

এদিকে, দুই শীর্ষ দলের দুই প্রার্থীর এমন অবস্থানে করোনা ইস্যুতে সিটি নির্বাচন বন্ধ করা নিয়ে নির্বাচন কমিশন রয়েছে সিদ্ধান্তহীনতায়। অন্যদিকে, জনসমাগম এড়াতে শেষ মুহুর্তে বাতিল করা হয়েছে প্রার্থীদের সঙ্গে সভা নির্বাচন কমিশনের সভা। চসিক নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) জেলা শিল্পকলা একাডেমির থিয়েটার হলে সকাল সাড়ে দশটায় সভাটি করার কথা ছিল।

গতকাল বুধবার (১৮ মার্চ) সার্বিক পরিস্থিতি দেখতে চট্টগ্রামে আসেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। কিন্তু নির্বাচন কমিশনের জরুরি বৈঠক থাকায় সভা স্থগিত করে আজ বৃহস্পতিবার সকালেই ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন ইসি।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি