,

করোনা নিরাময়ে জাপানি ওষুধ পুরোপুরি কার্যকর, দাবি চীনের

news-image

অনলাইন ডেস্ক : নতুন প্রজাতির ইনফ্লুয়েঞ্জা নিরাময়ে জাপানের তৈরি একটি ওষুধ করোনাভাইরাস নিরাময়ে পুরোপুরি কার্যকর বলে দাবি করেছে চীন। বুধবার জাপানি সংবাদমাধ্যম এ খবর জানায়। খবর দ্য গার্ডিয়ানের।

চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তা হ্যাং জিনমিন বলেন, জাপানের ফুজি ফিল্মের সহযোগী প্রতিষ্ঠানের ফাভিপিরাভির নামের ওষুধটি তৈরি করেছে। এটি চীনের উহান ও শেনজেন শহরে ৩৪০ রোগীর ওপর প্রয়োগ করা হয়েছে এবং এতে আশাব্যঞ্জক ফল পাওয়া গেছে।

জিনমিন মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ওষুধটির উচ্চমানের সুরক্ষা রয়েছে এবং এটি করোনাভাইরাস চিকিৎসার ক্ষেত্রে স্পষ্টভাবে কার্যকর।

আর পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে, শেনজেনে যে রোগীদের ওষুধ দেওয়া হয়েছিল চারদিন পর তাদের রক্ত পরীক্ষা করে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি, এ ওষুধ দেওয়া হয়নি এমন রোগীদের এক্ষেত্রে সময় লেগেছে ১১ দিন। এছাড়া ফাভিপিরাভির দিয়ে চিকিৎসার পর রোগীদের ফুসফুসের অবস্থা প্রায় ৯১ শতাংশ উন্নতি হয়েছে, এ ওষুধ না দেওয়া রোগীদের ক্ষেত্রে উন্নতির এ হার ৬২ শতাংশ।

গত ফেব্রুয়ারি মাস থেকে করোনা আক্রান্তদের ওপর এ ওষুধ প্রয়োগ করছে জাপান। মঙ্গলবার চীনের ঘোষণার পর বুধবার টোকিওতে ফুজিফিল্মের শেয়ারের দাম ১৫ দশমিক চার শতাংশ বেড়েছে।

তবে ফুজিফিল্ম তোয়ামা ক্যামিকেল কর্তৃপক্ষ- যারা ২০১৪ সালে ওষুধটি প্রস্তুত করেছে- তারা এই দাবি সম্পর্কে মন্তব্য করতে চাননি।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি