,

করোনার কারণে অভিনেতা তাহসান স্বেচ্ছায় গৃহবন্দী!

news-image

বিনোদন প্রতিবেদক : প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। এ ভাইরাসের সংক্রমণ রোধে ইতিমধ্যেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভাইরাসটি নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এমন পরিস্থিতিতে সবাইকে ঘরে ও শান্ত থাকার আহ্বান জানিয়ছেন বিশ্ব নেতারা।

এদিকে, এ পরিস্থিতিকে কাজের সময় নয় বরং নিজেদের বাঁচানোর সময় বলে মন্তব্য করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান। বাইরের কাজ থেকে নিজেকে বিরতও রেখেছেন তিনি। বলা যায়, করোনার কারণে স্বেচ্ছায় গৃহবন্দী হয়েছেন তাহসান! সম্প্রতি জাপান সফর থেকে দেশে ফিরে এক ফেসবুকর্বাতায় তাহসান লিখেছেন, ‘প্রিয় প্রযোজক, পরিচালক ও কনসার্টের আয়োজক- আমি আমার সব কাজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। সামাজিক বিচ্ছিন্নকরণ হলো এই মুহূর্তে সবচেয়ে বড় সমাধান। আশা করি, আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন।’

জানা গেছে, আজ বুধবারও তার একটি নাটকের শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল। এ ছাড়া আগামী সপ্তাহে আরও কিছু নাটকের কাজ করার কথা ছিল তার। এ প্রসঙ্গে তাহসান বলেন, ‘এখন কাজের সময় নয়। নিজেদের বাঁচানোর সময়।’

দেশের মানুষ ও ভক্তদের উদ্দেশে দেশের জনপ্রিয় এ তারকা বলেন, ‘এখন নিজেকে আলাদা করে রাখাটা আমাদের সবার দায়িত্ব। পরিবার ও দেশের মানুষের কথা ভেবে আমাদের এইটুকু করতেই হবে। একমাত্র এর মাধ্যমেই আমরা সঙ্কট মোকাবিলা করতে পারবো।’

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি