,

করোনায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে গ্রুপের রক্তধারীরা

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিতে আছেন ‘এ’ গ্রুপের রক্ত বহনকারীরা (পজেটিভ এবং নেগেটিভ) । অন্যদিকে ‘ও’ গ্রুপের রক্ত বহনকারীরা এ ভাইরাসে আক্রান্ত হওয়ার কম শঙ্কায় রয়েছেন।

চীনের গবেষকদের গবেষণায় এ তথ্য উঠে এসেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। ওই গবেষকরা উহান ও শেনজেন হাসপাতালের দুই হাজার রোগীর তথ্য নিয়ে এই গবেষণা করেন।

কভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যাওয়া ২০৬ জনের বিভিন্ন বয়সের মানুষের রক্তের গ্রুপ বিবেচনায় নিয়ে তারা দেখেছেন এদের মধ্যে ৮৫ জন ‘এ’ গ্রুপের রক্তধারী আর ৫২ জন ‘ও’ গ্রুপের। এ গ্রুপের রোগীদের মৃতের হার ‘ও’ গ্রুপের রোগীদের চেয়ে ৬৩ শতাংশ বেশি। কী কারণে বিভিন্ন গ্রুপের রক্তের করোনার প্রভাব ভিন্ন তা জানার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা।

আর করোনা আক্রান্ত রোগীদের নিয়ে গবেষণা করে তারা দেখতে পান উহানে করোনা আক্রান্ত রোগীর ৩৮ শতাংশই এ গ্রুপের রক্ত বহন করছেন। আর অন্যদিকে, ২৬ দশমিক ৪ শতাংশ রোগী বি গ্রুপের এবং ২৫ দশমিক ৮ শতাংশ রোগী ও গ্রুপের রক্ত বহন করছেন। সবচেয়ে কম রোগী (১০ শতাংশ) এবি গ্রুপের রক্ত বহন করছেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি