,

করোনায় আক্রান্ত জেমস বন্ড অভিনেত্রী কুরলেনকো

news-image

বিনোদন ডেস্ক : দিন যত গড়াচ্ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ততই বাড়ছে। এদিকে জানা গেল, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জেমস বন্ডের বান্ধবীর চরিত্রে অভিনয় করা ওলগা কুরলেনকো। নিজেই ইনস্টাগ্রামে সে কথা জানিয়েছেন ওলগা। ইনস্টাগ্রামে একটি বন্ধ জানালার ছবি দিয়ে লিখেছেন, নিজেকে ঘরে বন্দী করে রেখেছেন।

ওলগা শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। ইনস্টাগ্রামে তিনি জানিয়েছেন, ‘গত এক সপ্তাহ ধরেই তিনি জ্বর ও দুর্বলতায় ভুগছিলেন। তারপর করোনাভাইরাস টেস্ট করাতে তা পজিটিভ আসে।’ সকলকে সতর্ক থাকার বার্তাও দিয়েছেন ওলগা।

৪০ বছর বয়সী এই অভিনেত্রীর জন্ম ইউক্রেনে। ১৩ বছর থেকেই মডেলিং জগতে পা রাখেন। সব থেকে বেশি পরিচিতি পান ২০০৭ সালে ড্যানিয়েল ক্রেগের সঙ্গে ‘জেমস বন্ড’-এর ‘কোয়ান্টাম অফ সোলেস’-এ অভিনয়ের জন্য। তার পর ২০১৩ সালে সায়েন্স ফিকশন সিনেমা ‘অবলিভিয়ন’-এও অভিনয় করেন ওলগা কুরলেনকো।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি