,

দেশে বার-হোটেল বন্ধের পরিস্থিতি তৈরি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে দেশে বার-হোটেল বন্ধের মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল কামাল।

তিনি বলেন, বেশিরভাগ বারই হোটেলভিত্তিক। বার বন্ধের প্রশ্ন তখন আসবে যখন হোটেল বন্ধ করে দেব, সব ক্লোজ করে দেবে। এখনও আমাদের সে পরিস্থিতি সৃষ্টি হয়নি।

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রগুলোর মান উন্নয়নে সরকারি অনুদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জামাল উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব শহিদুজ্জামান।

দেশের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে, এখন দেশের বারগুলো বন্ধ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্কুল কলেজগুলো শিক্ষামন্ত্রী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছেন। বেশিরভাগ বারই হোটেল বেইজ। থ্রিস্টার, ফাইভস্টার হোটেল বন্ধ করব কি না আপনাদের কাছেই এই প্রশ্ন রাখতে চাই। বার বন্ধের প্রশ্ন তখন আসবে যখন হোটেল বন্ধ করে দেবে, সব ক্লোজ করে দেবো। এখনও সেই সিচ্যুয়েশন আমাদের আসেনি।

করোনার কারণে পুলিশের ট্রেনিংগুলো স্থগিত করা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেখানে যেটা বন্ধ করা উচিত বলে মনে হচ্ছে সেটি বন্ধ করা হচ্ছে। ট্রেনিং বন্ধ হওয়ার মতো এত ইমার্জেন্সি আছে বলে মনে করিনি। এটা আবাসিক ট্রেনিং, আবাসস্থলেই থাকে। এখন পর্যন্ত এমন পরিস্থিতি তৈরি হয়নি যে সব বাড়ি-ঘরে বসে থাকবে।

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট