,

করোনা আতঙ্কে দেশে সব ধরনের খেলা ৩১ মার্চ, আন্তর্জাতিক ম্যাচ ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত

news-image

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এক সপ্তাহ আগে অনানুষ্ঠানিকভাবে বলেছিলেন, করোনা ভাইরাসের কারণে কিছুদিনের জন্য হলেও সব ধরনের খেলা বন্ধ রাখা উচিৎ। এবার সেই ঘোষণা চুড়ান্তভাবেই দিলেন। সোমবার তিনি ঘরোয়া সব খেলা স্থগিত রাখার নির্দেশ দিলেন।

এ নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী দেশের প্রধান দুই খেলা ফুটবল ও ক্রিকেটের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন। সোমবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে মুজিবর্ষের খেলাধুলার কর্মসূচি বাস্তাবায়নের অগ্রগতি পর্যালোচনা সভায় সব ক্রীড়া ফেডারেশন ও সংস্থাগুলোর প্রতিনিধিদের খেলা স্থগিত রাখার নির্দেশনা দিয়েছেন।

সভা শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, করোনাভাইরাসের কারণে স্কুল-কলেজ বন্ধ করে দেয়া হয়েছে। সেখানে খেলাধুলা চালিয়ে যাওয়ার অর্থ হয় না। তাই সিদ্ধান্ত নিয়েছি, ৩১ মার্চ পর্যন্ত ঘরোয়া এবং ৩০ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক খেলাধুলা বন্ধ রাখার। আমি ইতোমধ্যে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে কথা বলেছি। তারা সব ধরনের খেরা বন্ধ রাখবেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি