,

সরাইলে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে আহত ২০

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সুদের টাকা নিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের বাড়িঘরে লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে। সোমবার সকালে উপজেলার সূর্যকান্দির একাংশ ও কালিকচ্ছ মধ্যপাড়া এলাকার লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকসহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে রোববার রাতে সুদের টাকা চাওয়া নিয়ে প্রথম দফায় সংঘর্ষ হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, কালিকচ্ছ ইউনিয়নের মধ্যপাড়া এলাকার জামাল মিয়া একই ইউনিয়নের গলানিয়া গ্রামের মোস্তফার কাছে একলক্ষ আশি হাজার টাকা সুদ হিসেবে দেয়। এই নিয়ে টাকার জিম্মা নেওয়া সেলিমের সাথে জামালের কথা কাটাকাটি হয়। এর জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ও টিয়ার সেল ছুড়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন টিটু জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি