,

নতুন আক্রান্তরা ইতালিফেরত ব্যক্তির স্ত্রী-সন্তান

news-image

নিউজ ডেস্ক : দেশে নতুন করে যে তিনজনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে তারা ইতালিফেরত এক ব্যক্তির স্ত্রী ও শিশু সন্তান।

সোমবার রাজধানীর মহাখালীতে সংবাদ সম্মেলন করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ইতালিফেরত এক ব্যক্তির স্ত্রী ও দুই শিশু সন্তান নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর বলেন, গত ১৪ মার্চ ইতালি ও জার্মানিফেরত যে দুজনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছিল তাদের মধ্যে ইতালিফেরত ব্যক্তির স্ত্রী ও দুই শিশু সন্তানের দেহেও নতুন করে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। আক্রান্ত দুই শিশুর একটি ছেলেও একটি মেয়ে।

নতুন এই তিনজনসহ দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮ জনে। তাদের মধ্যে তিনজন বর্তমানে সুস্থ। দুজন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

গত ৮ মার্চ প্রথমবারের মতো দেশে করোনাভাইরাসে আক্রান্তের খবর জানায় আইইডিসিআর।

সারা দেশে ২ হাজার ৪৭১ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। এরমধ্যে ঢাকা বিভাগের ১ হাজার ৪৮, চট্টগ্রাম বিভাগের ১ হাজার ১৯৭, রাজশাহীতে ১৫, খুলনায় ৪৯, বরিশালে ২৯, ময়মনসিংহে ১৯, রংপুরে ২৫ এবং সিলেটে ৯ জন। যদিও আইইডিসিআরের হিসাব মতে হোম কোয়ারেন্টিনে রয়েছেন ২ হাজার ৩১৪ জন।

এছাড়া শনিবার থেকে এ পর্যন্ত ৪১৭ জনকে বিমানবন্দর থেকে আশকোনা হজ ক্যাম্পে এবং গাজীপুরের পুবাইলে রেখে শরীরে করোনাভাইরাসের লক্ষণ আছে কিনা পরীক্ষা করা হয়।

এরমধ্যে শনিবার ইতালি থেকে আসা ১৪২ জনের শরীরে কোনো লক্ষণ না থাকায় তাদের নিজ বাড়িতে কোয়ারেন্টিনে পাঠানো হয়। বাকিদেরও পরীক্ষা-নিরীক্ষা শেষে নিজ বাড়িতে পাঠানোর প্রক্রিয়া চলমান।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি