বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু তুহিন হত্যায় বাবা-চাচার মৃত্যুদণ্ড

news-image

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে নৃশংস কায়দায় পাঁচ বছরের শিশু তুহিন মিয়াকে হত্যার দায়ে তার বাবা আবদুল বাছির (৪০) ও চাচা নাসির উদ্দিনকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার সকালে সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান শিকদার এ রায় ঘোষণা করেন।

অভিযোগ প্রমাণিত না হ্ওয়ায় দুইজনকে খালাস দেওয়া হয়। তারা হলেন- আবদুল মছব্বির (৪৫) ও জমসেদ আলী (৬০)।

তুহিন হত্যায় জড়িত অভিযোগে তার বাবা-চাচাসহ পাঁচজনের বিরুদ্ধে গত ৩০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। এরপর আদালতে অভিযোগ গঠন হয় ৭ জানুয়ারি।

জেলা ও দায়রা জজ আদালতে ২৬ জন সাক্ষীর সাক্ষ্য শেষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। পরে মামলার রায়ের জন্য ১৬ মার্চ তারিখ ধার্য করেন বিচারক। এক আসামি শিশু হওয়ায় তার বিচার হয় শিশু আদালতে।

গত বছরের ১৪ অক্টোবর সুনামগঞ্জের দিরাই উপজেলার কেজাউরা গ্রামে নৃশংসভাবে হত্যার শিকার হয় শিশু তুহিন মিয়া।

পরদিন সকালে বাড়ির পাশের একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তুহিনের রক্তাক্ত লাশ পাওয়া যায়। তার গলা, দুই কান ও গোপনাঙ্গ কাটা ছিল। পেটে বিদ্ধ ছিল দুটি বড় ছুরি।

এ ঘটনায় তুহিনের মা মনিরা বেগম বাদী হয়ে পরদিন অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে দিরাই থানায় মামলা করেন।

এ মামলায় পুলিশ তুহিনের বাবা আবদুল বাছির, চাচা নাসির উদ্দিন, আবদুল মছব্বির ও জমসেদ আলী এবং কিশোর এক চাচাতো ভাইকে গ্রেপ্তার করে।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা