,

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

news-image

তৌহিদুর রহমান নিটল ,ব্রাহ্মণবাড়িয়া : দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরীর বিরুদ্ধে ডিজিটাল আইনে দায়েরকৃত মামলা প্রত্যাহার ,নিখোঁজ সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে দ্রুত উদ্ধার এবং বাংলার ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের মাধ্যমে কারাদন্ড প্রদানের প্রতিবাদে কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীনের বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আয়োজনে স্থানীয় প্রেসক্লাব প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়সনের সভাপতি মঞ্জুরুল আলম, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়সনের সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন জামি,দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার জাভেদ রহিম বিজন, সিনিয়র সাংবাদিক বিটিভির প্রতিনিধি মোঃ আরজু প্রমূখ।

এ সময় বক্তারা দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদকে বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিখোঁজ সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে দ্রুত উদ্ধারসহ বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধিকে নির্যাতনের প্রতিবাদ জানান। বক্তারা বলেন ,কুড়িগ্রাম জেলা প্রশাসকের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ সময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি