,

নবীনগরে মেয়রের নির্দেশে মশক নিধন অভিযান শুরু

news-image

সঞ্জয় শীল, নবীনগর : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌরসভার মেয়র এড. শিবশংকর দাসের নির্দেশে ফগার মেশিন দিয়ে স্প্রে এর মাধ্যমে মশক নিধন অভিযান শুরু হয়েছে। নবীনগর পৌরসভায় মশার উপদ্রব বেড়ে যাওয়ায় মশার সম্ভাব্য প্রজনন স্থানগুলোতে ও পৌরসভার বিভিন্ন স্থানে ফগার মেশিনের মাধ্যমে স্প্রে করা হয়। এতে সাধুবাদ জানিয়েছেন ভুক্তভোগি নবীনগর পৌরসভার বাসিন্দারা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, পৌরসভার ৭ নং ওর্য়াড কাউন্সিলর দাউদ আলম শ্যামল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ওমর ফারুকসহ অন্যান্যরা।

এ বিষয়ে মেয়র এড. শিবশংকর দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বর্ষা মৌসুমের আগেই অতিমাত্রায় মশার উপদ্রব বেড়ে যাওয়ায় দ্রুত ফগার মেশিনের মাধ্যমে স্প্রে করা শুরু হয়েছে। তাছাড়া ময়লা-আর্বজনা, নালা, ড্রেনে যাতে মশার বংশবিস্তার করতে না পারে সেজন্য পৌরসভাস্থ অর্ধশতাধিক পরিচ্ছন্নতা কর্মী কাজ করছে। তবে আমাদের পৌরসভার সকলের সচেতন হতে হবে যেন মশা বংশ বিস্তার করতে পারে এমন স্থানগুলোকে পরিষ্কার রাখার জন্য।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা