,

ডোনাল্ড ট্রাম্প করোনায় আক্রান্ত নন

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর মার্কিন প্রেসিডেন্টও এতে আক্রান্ত হয়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এরই প্রেক্ষিতে অবশেষে করোনা পরীক্ষা করালেন ডোনাল্ড ট্রাম্প। তবে সেই পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে বলে জানা গেছে। অর্থাৎ করোনায় আক্রান্ত হননি ট্রাম্প, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

হোয়াইট হাউস ও প্রেসিডেন্ট ট্রাম্পের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম স্ট্রেইটস টাইমস।

রোববার এক প্রতিবেদনে স্ট্রেইটস টাইমস জানায়, ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হতে শুক্রবার হোয়াইট হাউসের উদ্যোগে তার মেডিকেল টেস্ট সম্পন্ন হয়। কিন্তু পরীক্ষায় তার দেহে করোনাভাইরাস সনাক্ত হয়নি এবং তার শরীরের তাপমাত্রা স্বাভাবিক আছে।

শনিবার সন্ধ্যায় হোয়াইট হাউজে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট। এসময় তার ব্যক্তিগত চিকিৎসক শন কনলি বলেন, ট্রাম্পের মেডিকেল রিপোর্ট নেগেটিভ এসেছে।

কনলি আরও বলেন, ‘মার-এ-লেগোতে ব্রাজিলিয়ান প্রতিনিধিদের সাথে রাতের খাবার খাওয়ার এক সপ্তাহ পরেও প্রেসিডেন্ট ট্রাম্প করোনামুক্ত রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমি সিডিসি (রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র) এবং হোয়াইট হাউসের করোনাভাইরাস টাস্ক ফোর্সের সাথে প্রতিদিন যোগাযোগ করেছি। আমরা এই ভাইরাসে সংক্রমণ প্রশমনে তাদের সর্বোত্তম পদ্ধতির প্রয়োগকে উত্সাহিত করছি।’

এর আগে ব্রাজিল প্রেসিডেন্টের প্রেসসচিব ফ্যাবিও ওয়াজনগার্টন করোনায় করোনায় আক্রান্তের পর ট্রাম্পও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে। কেননা ব্রাজিলের ওই নাগরিক করোনা আক্রান্ত হওয়ার আগে ওয়াশিংটন সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন।

এর আগে ট্রাম্পের সংস্পর্শে এসেছেন এমন চার মার্কিন কংগ্রেস সদস্য কোয়ারেন্টাইনে যাওয়ার পরও ট্রাম্প করোনায় আক্রান্ত হয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। কিন্তু তখন কোনও করোনা টেস্ট করাননি ট্রাম্প।

এদিকে, শনিবার হোয়াইট হাউজের ব্রিফিং কক্ষে ঢোকার আগে নজিরবিহীন ভাবে সাংবাদিকের তাপমাত্রা পরীক্ষা করেছেন হোয়াইট হাউজের কর্মকর্তারা। এর আগের রাতেই করোনাভাইরাস মোকাবেলায় আমেরিকাজুড়ে জরুরি অবস্থা জারি করেন ট্রাম্প। করোনা ঠেকাতে এর আগে ইউরোপের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা