,

করোনা ভাইরাসে আক্রান্ত স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : এবার প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজ।

শনিবার দেশটির প্রধানমন্ত্রীর দপ্তরের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে বলেছে, বেগোনা গোমেজের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। এরপর প্রধানমন্ত্রীর আশপাশে চলাফেরা করা ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা করে দেখা যায়, তারাও করোনায় আক্রান্ত।

বেগোনা গোমেজ বর্তমানে মনক্লোয়াতেই আছেন। স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া প্রতিরোধমূলক ব্যবস্থা অনুসরণ করছেন তিনি।

এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগয়ের ট্রুডো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে ট্রুডোর শরীরে করোনার লক্ষণ দেখা যায়নি। তারপরেও স্ত্রীর সঙ্গে স্বেচ্ছায় আইসোলেশনে গিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্পেনে জনগণকে কোন প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।

দেশটিতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৯১ জন মারা গেছেন। ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির পর স্পেনেই করোনা ভাইরাসের ব্যাপক বিস্তার ঘটেছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি