,

বলে দেবে গুগল করোনায় আক্রান্ত কিনা !

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন সরকারের নির্দেশে করোনা পরীক্ষা করার জন্য নতুন ওয়েবসাইট বানাচ্ছে সার্চ ইঞ্জিন সাইট গুগল। শনিবার কোম্পানিটির পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ১৭০০ ইঞ্জিনিয়ার করোনা পরীক্ষার জন্য নতুন ওয়েবসাইট তৈরির কাজ করছে। এই ওয়েবসাইটটি করোনা ভাইরাসের লক্ষণ, ঝুঁকি এবং পরীক্ষা বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে।

একটি টুইট বার্তায় গুগলের পক্ষ থেকে বলা হয়, আমরা মার্কিন সরকারের সঙ্গে সংঘবদ্ধ হয়ে কোভিড-১৯ ভাইরাস প্রতিরোধ এবং আমাদের কমিউনিটির স্বাস্থ্য সুরক্ষায় অব্যাহতভাবে কাজ করে যাবো।

এদিকে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুগলের এমন কাজের প্রশংসা করেছেন এবং কোম্পানিটিকে ধন্যবাদ জানিয়েছেন। এ নিয়ে হোয়াইট হাউসের সমন্বয়ক ডেবোরাহ ব্রিক্স বলেন, তারা যুক্তরাষ্ট্রজুড়ে ওয়েবসাইটটির ব্যবহার নিশ্চিত করতে চান।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে কমপক্ষে ৫১ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি