,

২৪ ঘণ্টায় ইতালিতে আরো ১৭৫ জনের মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে ইতালিতে ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৭৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৪১ জনে। শনিবার পর্যন্ত দেশটিতে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪৫৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই হাজার ৭৯৫ জন আক্রান্ত হয়েছেন। খবর সিএনএন
এদিকে ইউরোপের বিভিন্ন দেশে করোনাভাইরাস আশঙ্কাজনক ভাবে ছড়িয়ে পড়ছে বলে সর্তক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনাভাইরাসের মাহামারির কেন্দ্রস্থল হচ্ছে এখন ইউরোপ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, গত আড়াই মাসে ভাইরাসটি ছড়িয়েছে বিশ্বের প্রায় ১৪৫টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসের প্রভাবে ফ্লুর মতো উপসর্গ নিয়ে যে রোগ হচ্ছে, সেই কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন এ পর্যন্ত এক লাখ ৪৫ হাজার ৮২৫ জন। প্রাণ হারিয়েছেন ৫ হাজার ৪৩৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭২ হাজার ৫৫০ জন।

২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারী কভিড-১৯ ছড়িয়ে গেছে বিশ্বের ১৩৫ দেশ ও অঞ্চলে। এতে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৫ হাজার ১২০ জনের। আক্রান্ত হয়েছেন এক লাখ ৩৯ হাজার ৬৩৭ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৭০ হাজার ৭৩৩ জন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি