মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রণবীরের প্রতারণা : মুখ খুললেন দীপিকা

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এক সাক্ষাৎকারে যৌন জীবনসহ ব্যক্তিগত নানা বিষয়ে কথা বলেছেন তিনি।

এক সময় অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এই অভিনেত্রী। যদিও পরবর্তী সময়ে তাদের ব্রেকআপ হয়। এরপর দীর্ঘ ছয় বছর প্রেম করে ২০১৮ সালের নভেম্বরে অভিনেতা রণবীর সিংকে বিয়ে করেন তিনি।

সাক্ষাৎকারে দীপিকা বলেন, ‘আমার কাছে, সেক্স মানে শুধু শারীরিক বিষয় নয়, এর সঙ্গে মানসিক বিষয়টিও জড়িত। যদি ঠকানোর চিন্তা থাকে তাহলে সম্পর্কে জড়াব কেন? তার চেয়ে সিঙ্গেল থেকে মজা করব। কিন্তু সবাই এভাবে চিন্তা করে না।’
অতীত সম্পর্কের তিক্ততা নিয়েও কথা বলেছেন তিনি। তবে কারো নাম উল্লেখ করেননি। যদিও বুঝতে বাকি নেই, রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কের কথাই বলতে চেয়েছেন বাজিরাও মাস্তানি সিনেমাখ্যাত এই অভিনেত্রী।

দীপিকা বলেন, ‘এ কারণেই আমি অতীতে কষ্ট পেয়েছি। আমার আশেপাশের সবাই সতর্ক করেছিল কিন্তু তারপরও আমি তাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছিলাম। কারণ সে আমার কাছে হাত জোর করে সুযোগ চেয়েছিল। তারপর তাকে হাতে-নাতে ধরে ফেলি। তাকে ভুলতে একটু সময় লেগেছে। কিন্তু কষ্ট কাটিয়ে ওঠার পর আর ফিরে তাকাতে হয়নি। এটি এখন অতীত।’

পদ্মাবত সিনেমাখ্যাত এই অভিনেত্রী বলেন, ‘প্রথমবার সে যখন প্রতারণা করে আমি ভেবেছিলাম এই সম্পর্কে আমার দিক থেকেই কোনো ভুল ছিল। কিন্তু যখন এটি কারো অভ্যাসে পরিণত হয় বুঝতে বাকি থাকে না সমস্যাটা মূলত কার। সম্পর্কের জন্য আমি অনেক কিছু করেছি কিন্তু বিনিময়ে প্রত্যাশা রাখিনি। বিশ্বাসঘাতকতা সম্পর্ক ভাঙার মূল কারণ। যখন কোনো সম্পর্কে এটি দেখা দেয়, তখন সম্মান, বিশ্বাস চলে যায়। আর এগুলোই একটি সম্পর্কের স্তম্ভ। এগুলো ছাড়া কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না।’

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা