,

ইতালিফেরতদের দেহে করোনাভাইরাস পাওয়া যায়নি : আইইডিসিআর

news-image

ডেস্ক রিপোর্ট : ইতালি থেকে আসা ১৪২ বাংলাদেশির মধ‌্যে কারও শরীরে করোনা ভাইরাসের কোনো উপসর্গ নেই বলে জানিয়েছে জাতীয় রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ভয়াবহভাবে আক্রান্ত দেশ ইতালির রোম থেকে ঢাকায় ফেরা ১৪২ জন বাংলাদেশিকে আশকোনা হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।

শনিবার সকাল সোয়া ১০টায় মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সেব্রিনা জানান, গেল ২৪ ঘণ্টায় করোনা আশঙ্কায় ২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যদিও কেউ শনাক্ত হয়নি‌। এছাড়া এখন পর্যন্ত নয়জন হাসপাতালে আইসোলেশনে আছেন। এছাড়া চারজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা আছে। করোনা আক্রান্ত তিন জনের এক জন ছাড়পত্র নিয়ে বাড়ি চলে গেছেন। দুই দুইবার পরীক্ষার পর নেগেটিভ আসায় অন্য একজন ছাড়পত্র নিয়ে বাড়ি চলে যাওয়ার প্রস্তুতি নিলেও শেষমেশ পারিবারিক কারণে তিনি বাড়িতে যেতে না চাওয়ায় এখনও হাসপাতালেই আছেন। বাকি একজনের পরীক্ষার টেস্টেও ফলাফলে করোনা নেগেটিভ এসেছে।

ইতালি থেকে দেশে ফেরা বাংলাদেশিদের প্রসঙ্গে তিনি বলেন, ইতালি থেকে দেশে ফেরা ১৪২ জন হাজী ক্যাম্পে অবস্থান করছেন। তাদের প্রাথমিকভাবে পরীক্ষা করা হয়েছে। তাদের সঙ্গে কথাবার্তা বলে বিস্তারিত জেনে ও দরকারি পরীক্ষানিরীক্ষার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি