,

চাঁদপুরে কোয়ারেন্টাইনে সাড়ে ৬শ প্রবাসী

news-image

নিউজ ডেস্ক : গত কয়েক দিনে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ফিরেছেন এমন সাড়ে ৬শ ব্যক্তিকে হোম কোয়ারান্টাইনে থাকার পরামর্শ দিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। তাদের ওপর কঠোর নজরদারি করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় চাঁদপুর জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, বিদেশ থেকে যারা দেশে ফিরেছেন ইতিমধ্যে তাদের তালিকা করা হয়েছে। জানুয়ারির ২৫ তারিখ থেকে ১৩ মার্চ শুক্রবার পর্যন্ত ৬৫০ জনের নামের তালিকা সংরক্ষণ করা হয়েছে।

স্বাস্থ্য ও মাঠকর্মীরা নিজ নিজ এলাকায় বিদেশ ফেরত লোকজনের বাড়িতে গিয়ে সচেতনতামূলক পরামর্শ দিচ্ছেন। একই সঙ্গে নির্ধারিত সময় পর্যন্ত তাদেরকে বাড়িতে অবস্থান করার জন্য অনুরোধ জানানো হয়।

জেলা সিভিল সার্জন আরো জানান, স্বস্তির কথা হচ্ছে এই পর্যন্ত বিদেশ ফেরত কারোর মধ্যে জ্বর, সর্দি এবং কাশির কোনো লক্ষণ পাওয়া যায়নি। চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান জানান, স্বাস্থ্য বিভাগের সঙ্গে জেলা ও উপজেলা প্রশাসন বিষয়টি মনিটরিং করছে।

এর আগে গত সপ্তাহে চাঁদপুরে মতলব উত্তরে ইতালি ফেরত একজনের জ্বর ও ডায়রিয়া দেখা দিলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এসময় তার দেহে করোনা ভাইরাস আছে কি না পরীক্ষার জন্য আইইডিসিআরে নমুনা পাঠানো হয়।

পরীক্ষা শেষে করোনা ভাইরাস পাওয়া যায়নি। পরে তাকে হাসপাতাল থেকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি