,

ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ বাতিল

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়েছে। বাংলাদেশ গেমস, আইপিএলসহ বিভিন্ন ইভেন্টের অনেক খেলা ইতিমধ্যে স্থগিত করা হয়েছে।

ছোঁয়াছে এ ভাইরাস আতঙ্কের মধ্যেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারত সফরে এসেছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। সফরের প্রথম ম্যাচটি বৃহস্পতিবার বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

তবে শেষ দুই ম্যাচ দর্শকশূন্য ফাঁকা স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তবে করোনাভাইরাস আতঙ্কের কারণে শেষ দুই ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

ওয়ানডে সিরিজটি বাতিল হওয়ায় দেশে ফিরে যাচ্ছেন ডি কক ও ফাফ ডু প্লেসিসরা। লক্ষ্ণৌ থেকে দিল্লি যাবে দক্ষিণ আফ্রিকা দল। সেখান থেকে দেশে ফিরে যাবে তারা। তবে আপাতত বাতিল হয়ে যাওয়া এই একদিনের সিরিজ খেলতে পরবর্তী সময়ে আবার ভারতে ফিরে আসবে দক্ষিণ আফ্রিকা।

এদিকে ইংল্যান্ডের শ্রীলঙ্কা সফরও বাতিল হতে যাচ্ছে। ব্রিটিশ ক্রিকেটারদের শ্রীলঙ্কা থেকে দেশে ফিরে যেতে বলেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। সূত্র: জি নিউজ

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি