,

ঢাকায় এলেন নারী হয়ে, বাড়ি ফিরলেন স্ত্রীসহ!

news-image

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুরের শিবচরের সেরেলা আক্তার হেনা ১৫ বছর পর ফিরে স্ত্রীসহ বাড়ি আসলেন সেলিম রেজা হয়ে। নারী থেকে পুরুষে রূপান্তরিত হয়ে ফিরে আসায় এলাকায় চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে।

একনজর দেখার জন্য এলাকার মানুষ ভিড় করছে সেলিম রেজার বাড়িতে। সেলিম রেজা (৩০) শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের চরকামার কান্দি গ্রামের সেকান্দার খানের ছেলে।

স্থানীয়রা জানায়, ১৫ বছর আগে সেরেলা আক্তার হেনা ওরফে সেলিম রেজা পড়াশুনা করার জন্য ঢাকায় চলে যান। তখন তিনি সম্পূর্ণ নারীর মতোই ছিলেন। নারীদের মতো লম্বা চুল, নারীদের মতো আচার-আচরণ, উঠাবসা নারীদের মতোই ছিল।

তবে বেশ কয়েক বছর যাবত হরমোনজনিত কারণে তার এই আচরণ পুরুষের মতো হতে শুরু করে। ধীরে ধীরে তিনি পুরুষের মতো আচরণ করতে শুরু করেন। একপর্যায়ে সম্পূর্ণ পুরুষের মতোই তার দৈনন্দিন চলাফেরা শুরু হয়।

এলাকাবাসী জানান, তিনি নাকি বিয়েও করেছেন। বিয়ে করা স্ত্রীকে নিয়েই গ্রামের বাড়ি শিবচর উপজেলার নিলখীতে আসেন গত সপ্তাহে। এ খবর শুনে এলাকার মানুষ উৎসুক হয়ে সেলিম রেজাকে দেখতে তার বাড়িতে ভিড় করেন।

সেলিম রেজার দাদী আসমা বেগম জানান, সেরেলা আক্তার হেনা ওরফে সেলিম রেজা আমার চোখের সামনেই বড় হয়েছে। তখন দেখেছি সে সম্পূর্ণই মেয়ে মানুষের মতো। তবে ১২-১৫ বছর আগে তারা ঢাকা চলে যায়। বেশ কয়েক বছর আগে আমি ঢাকায় তার বাসায় গিয়েছিলাম।

তখনও সে সেলোয়ার কামিজ পরতো, বড় চুল ছিল, অবিকল মেয়ে মানুষের মতোই ছিল। কয়েক বছর ধরে শুনেছি হেনা নাকি পুরুষ হয়ে গেছে। গত সপ্তাহে বাড়ি আসার পর আমরা তো প্রথমে চিনতেই পারিনি।

সেরেলা আক্তার হেনা ওরফে সেলিম রেজা জানান, সত্যি বলতে কি আমি মেয়ে মানুষই ছিলাম। আমার আচার-আচরণ, কথা বার্তা সম্পূর্ণই মেয়ে মানুষের মতোই ছিল। তবে আমার হরমোনজনিত একটা রোগ ছিল।

যেটা আমি ছোটবেলা থেকেই টের পেয়েছি। মেয়েদের মতো দেখা গেলেও মেয়ে মানুষের মতো অনুভূতি হতো না। আস্তে আস্তে এই রোগটা আমার বড় হতে থাকে। একপর্যায়ে আমার শারীরিক গঠন ও আচরণ সম্পূর্ণই পুরুষের মতো হয়ে পড়ে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি