,

বিজয়নগর উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতি লিঃ এর ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

news-image

বিআরডিবি’র আওতাভুক্ত বিজয়নগর উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতি লিঃ এর ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। কেন্দ্রিয় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি দীপক চৌধুরী বাপ্পী। এতে অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল কুদ্দুস, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল কাদিরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কেন্দ্রিয় সমিতি লিঃ এর ভাইস চেয়ারম্যান সঞ্জয় রায় পোদ্দার, সাতগাঁও রিক্সাচালক সমবায় সমিতি লিঃ এর সভাপতি রঞ্জিত লাল মল্লিক, চেঙ্গারপাড়া কৃষক সমবায় সমিতি লিঃ এর সহ-সভাপতি মোঃ আব্দুর রহমান, সাটিরপাড়া কৃষক সমবায় সমিতি লিঃ এর সদস্য মোঃ লোকমান হোসেন, মেরাশানী পূর্ব কৃষক সমবায় সমিতি লিঃ এর ম্যানেজার মোঃ বাদশা মিয়া প্রমুখ।

সাধারণ সভায় সমিতির কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় প্রতিটি সমিতিকে যথাসময়ে ঋণ গ্রহণ ও ঋণ পরিশোধের জন্য অনুরোধ জানানো হয়। এছাড়া সমিতির সদস্যদের শেয়ার সঞ্চয় বৃদ্ধিতেও গুরুত্বারোপ করা হয়।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি