,

কুমিল্লায় ‘গোলাগুলিতে’ ডাকাত নিহত

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ খোকন (৪৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পুলিশের দুই সদস্য।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও চান্দিনা থানা পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চান্দিনার ছয়ঘরিয়া এলাকায় ওই অভিযান চালায়। নিহত খোকন বরগুনা জেলা সদরের ফুলতলা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে অভিযানের নেতৃত্বদানকারী ডিবির পরিদর্শক মোহা. ইকতিয়ার উদ্দিন জানান, রাত সোয়া একটার দিকে জেলার চান্দিনা থানাধীন ছয়ঘরিয়া এলাকায় সশস্ত্র ডাকাত দল গাড়িতে ডাকাতির জন্য সমবেত হয়েছে এবং তাদের মধ্যে মুরাদনগর উপজেলা যুবলীগ নেতা সাধন হত্যা মামলার পলাতক আসামিও রয়েছে এমন খবর পেয়ে ডিবি ও থানা পুলিশ যৌথ অভিযান চালায়।

এ সময় ডাকাতদের গ্রেপ্তার করতে গেলে সশস্ত্র ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি বর্ষণ করে।

পুলিশ ও ডাকাত দলের মধ্যে প্রায় ২৫ রাউন্ড গুলি বিনিময় হয়। এতে পুলিশের দুই সদস্য এবং ডাকাত দলের সদস্য খোকন গুলিবিদ্ধ হন। এ সময় সশস্ত্র অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়। আহত পুলিশ সদস্য এবং ডাকাতকে উদ্ধার করে কুমেক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক আহত ডাকাতকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি দেশীয় পাইপগান, দুই রাউন্ড তাজা কার্তুজ, পাচঁ রাউন্ড ফায়ারকৃত গুলির খোসা, দুইটি রামদা, একটি ছুরি, একটি চাপাতি ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার চান্দিনা থানায় মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি