,

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ভিতরে কার্টুনে যুবকের মরদেহ

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ট্রেন থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে ঢাকা-আখাউড়া রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের টয়লেটের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর হবে বলে জানিয়েছে পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি রাত সোয়া ১০টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছায়।

ট্রেনটি শুক্রবার ভোরে আখাউড়া থেকে আবারও ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। সে জন্য পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করার সময় ট্রেনটির ‘ঘ’ বগির টয়লেটের ভেতরে কার্টন দেখতে পান। পরে কার্টন খুলে যুবকের মরদেহ পাওয়া যায়।তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে ওই যুবককে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি