সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রূপনগর বস্তিতে অগ্নিকাণ্ড : দ্রুত ছড়িয়েছে আগুন পানি সংকট ও পলিথিন স্তূপের কারণে

news-image

নিজস্ব প্রতিবেদক : পানি সংকট ও তীব্র বাতাসের কারণে রাজধানীর মিরপুরের রূপনগর বস্তিতে লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান। তিনি আরো জানান, ঘটনাস্থলে পানি সরবরাহ করা খালে পলিথিনের স্তূপ থাকায় পানি নিতে বেগ পেতে হয়েছে।
বুধবার দুপুরে আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে তিনি এসব তথ্য জানান।

জিল্লুর রহমান বলেন, আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে আমাদের ২৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এ সময় বস্তিবাসীরা বিভিন্ন আসবাবপত্র দিয়ে রাস্তা বন্ধ করে রেখেছিলো, যে কারণে গাড়ি ঢুকতে বাধাপ্রাপ্ত হয়েছে। এছাড়াও পানি সংকট ও বস্তির নিচে খালে পলিথিনের স্তূপ থাকায় এবং তীব্র বাতাসের কারণে আগুন চারিদিকে দ্রুত ছড়িয়ে পড়ে। যার কারণে কিছুটা বেগ পেতে হলেও প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

হতাহতের কোনো খবর পাওয়া যায়নি উল্লেখ করে এই কর্মকর্তা বলেন, আমরা এখনো কোনো হতাহতের খবর পাইনি। আগুন পুরোপুরি নিভে যাওয়ার পর খুঁজে দেখবো কেউ হতাহত হয়েছে কিনা। তবে এখনো কেউ আমাদের কাছে নিখোঁজের কোনো অভিযোগ জানায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ডাম্পিংয়ের কাজ অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এছাড়াও আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে জানতে চাইলে জিল্লুর রহমান বলেন, প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। তবে তা নিশ্চিত হতে তদন্ত রিপোর্টের দরকার। এছাড়া পুরো বস্তিতে প্লাস্টিকের পাইপে গ্যাস লাইনের সংযোগ ছিল বলে দেখেছি আমরা। সেটিও তদন্তের আওতায় আসবে।

এদিকে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় এমপি ইসমাইল মোল্লা। তিনি বলেন, যারা আগুনে ক্ষতিগ্রস্ত, তাদের সবার একটা তালিকা করে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। যারা বস্তিতে বাস করতেন শুধুমাত্র তাদেরকেই ওই তালিকায় অর্ন্তরভুক্ত করা হবে। কোনো নেতা বা কেউ যদি পরবর্তীতে দাবি করেন তাহলে তাকে সরাসরি থানায় পাঠানো হবে। এছাড়াও ক্ষতিগ্রস্তরা যতক্ষণ পর্যন্ত এখানে থাকবেন তাদের সবার খাদ্যের ব্যবস্থা করা হবে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী