সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় দূর্ঘটনায় ৬ জন নিহত হবার ঘটনায় বাস চালক আটক 

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে ছয়জন নিহত হওয়ার ঘটনায় বাসচালক মাসুদ রানাকে (৩৫) আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মাঈনুর ইসলাম । আটক মাসুদ রানা ঢাকার ডেমরা এলাকার নাছির উদ্দিনের ছেলে।

গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে বিজয়নগর উপজেলার ভাটি-কালীসিমা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে লিমন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা ছয়জন নিহত হন। এর মধ্যে পাঁচজনই অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় আহত হন আরও চারজন।

হতাহতরা সবাই নারায়ণগঞ্জ থেকে সিলেটের হযরত শাহজালাল (র.) এর মাজারে যাচ্ছিলেন। আর বাসটি সুনামগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিল।

এ ঘটনায় বাসচালক ও মালিকের বিরুদ্ধে ৭ মার্চ বিজয়নগর থানায় মামলা দায়ের করেন এসআই প্রেমধন মজুমদার। মামলার এজহারে বাসের গতি বেশি ছিল বলে উল্লেখ করা হয়।

এসআই প্রেমধন মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থেকে বাসচালককে আটক করা হয়। এ বিষয়ে বিকেলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী