,

রংপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

news-image

রংপুর ব্যুরো : রংপুরের কাউনিয়ায় তিন মাসের সাজা প্রাপ্ত পলাতক আসামী আরিফুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে আরপিএমপি হারাগাছ থানা পুলিশ। রবিবার গভীর রাতে উপজেলার মাছহারী গ্রাম থেকে আটক করা হয়। সাজা প্রাপ্ত আরিফুল ইসলাম সারাই ইউনিয়নের মাছহারী গ্রামের আঃ জলিলের ছেলে।

আরপিএমপি হারাগাছ থানা পুলিশ সূত্রে জানা গেছে, রংপুর পারিবারিক আদালতে একটি মামলায় আরিফুল ইসলামকে তিন মাসের সাজা দেন আদালত। সাজা প্রাপ্ত হওয়ার পর দীর্ঘদিন সে পলাতক ছিল। রোববার সে বাড়িতে অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে ওসির নির্দেশে এএসআই রায়হান আলী ও এএসআই রাহেনুল ইসলাস সহ সঙ্গীও ফোর্স অভিযান চালিয়ে রোববার গভীর রাতে মাছহারী গ্রামে নিজবাড়ি থেকে তাকে আটক করে। গতকাল সোমবার তাকে গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি