,

পুরুষ যখন ‘বিশ্বের সেরা মা’!

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বের সেরা মা হিসেবে স্বীকৃতি পাচ্ছেন এক পুরুষ। অবাক লাগলেও সত্যিই এমনটা ঘটছে ভারতের বেঙ্গালুরুতে।

আলোচিত সেই পুরুষ হচ্ছেন আদিত্য তিওয়ারি। যদিও তিনি নিজেকে নারী বা পুরুষ নয় একজন অভিভাবক হিসেবেই দেখতে চান।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, আদিত্যকে বিশ্বের সেরা মা পুরস্কার দিচ্ছে ওয়েমপাওয়ার নামে একটি সংস্থা।

প্রায় দেড় বছর ধরে আইনি লড়াইয়ের পর ২০১৬ সালের পয়লা জানুয়ারি বুদ্ধিপ্রতিবন্ধী এক শিশুর অভিভাবকত্বের অধিকার পান আদিত্য। অবিনাশ নামে শিশু ডাউন সিনড্রোম আক্রান্ত।

বাবার জন্মদিন উপলক্ষে, একটি অনাথাশ্রমে মিষ্টি বিতরণ করতে গিয়েছিলেন তরুণ ইঞ্জিনিয়ার আদিত্য। সেখানেই তিনি দেখতে পান অবিনাশকে। তার বয়স ছিল বড়োজোর বছরখানেক।

গত চার বছর ধরে একাই অবিনাশকে মানুষ করছেন পুনের বাসিন্দা আদিত্য। তিনিই বুদ্ধিপ্রতিবন্ধী এই শিশুর মা ও বাবা। তবে তার দায়িত্ব নিতে গিয়ে তাকে করতে হয়েছে দীর্ঘ সংগ্রাম।

আদিত্য জানান, যখন তিনি সিঙ্গেল ফাদার হিসেবে অবিনাশকে মানুষ করতে চেয়ে আবেদন করেন, তখন তাকে সহজে সেই সুযোগ দেওয়া হয়নি। আসলে কোনো এক মা সন্তানকে বড় করছেন সেটা যতটা সহজে মানুষ গ্রহণ করে, একজন পুরুষ একা সেই কাজটা করবেন, এটা সহজে কেউ বিশ্বাস করতে চান না।

তিনি জানান, কিন্তু যখন থেকে অবিনাশকে কাছে পেয়েছেন, তখন থেকে তাদের জীবনটাই বদলে গিয়েছে। এটা একটা অদ্ভুত অনুভূতি। অবিনাশও তাকে মেনে নিয়েছে, শিখিয়েছে কীভাবে অভিভাবক হয়ে উঠতে হয়।

জানা যায়, আদিত্য আগে একটি তথ্য প্রযুক্তি কোম্পানিতে কাজ করতেন। অবিনাশকে দত্তক নেওয়ার পর তিনি সেই কাজ ছেড়ে দিয়ে নিজের একটি অফিস খুলেছেন। যেখানে তিনি বিশেষভাবে সক্ষম শিশুদের বাবা-মায়েদের পরামর্শ দেওয়ার কাজ করেন।

আদিত্য জাতিসংঘের সম্মেলনেও অংশগ্রহণ করেন। যেখানে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের লালনপালন ও পরিচর্যা নিয়ে আলোচনা করেন তিনি।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি