,

নবীনগরে বিখ্যাত সনাতনী পদ্ধতিতে তৈরি রঞ্জিতের চানাচুর

news-image

সঞ্জয় শীল, নবীনগর : ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর ভোলাচং গ্রামে রঞ্জিত দাশ নিজ বাড়িতে দীর্ঘ ২৮ বছর ধরে সনাতনী পদ্ধতিতে তৈরি করে চলেছেন চানাচুর। যা ইতিমধ্যে স্বাদ ও মজাদার হওয়ায় বাংলাদেশের বিভিন্ন স্থানে জনপ্রিয় উঠেছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশীরা ভোলাচং গ্রামের রঞ্জিত দাসের চানাচুর কিনতে আসছেন। এ বিষয়ে ভোলাচং নতুন বাজারে অবস্থিত রঞ্জিত দাসের মুদি দোকানে গিয়ে খোঁজ নিলে জানা যায় বার্ধ্যকজনিত কারনে তিনি এখন নিজ বাড়িতে অবস্থান করছেন। বর্তমানে দোকানটি পরিচালনা করছেন তার ছেলে শিবুকুমার দাশ।

শিবকুমার দাশের কাছে জানতে চাইলে তিনি জানান, আমার বাবা একসময় সিঙ্গরা-ভাজিঁ-ডালপুরী বিক্রি করতো। মনের খেয়ালে একদিন তিনি চানাচুর বানাতে উৎসাহিত হন ও একদিন বানিয়ে পরিবারের সদস্যসহ নিকটজনদের খেতে দেন। সবাই খুব প্রশংসা করলে তিনি দোকানে অল্প পরিমানে বানিয়ে বিক্রি করতে থাকলে দ্রুত এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়তে থাকে সবখানে। আস্তে আস্তে দুর-দুরান্ত থেকে চানাচুর খেতে ও বাসায় নিয়ে যাওয়ার জন্য অনেকেই আসতে থাকেন। এরই ধারাবাহিকতায় আমরা দীর্ঘ ২৮ বছর ধরে কোন কেমিক্যাল বা রং না ব্যবহার করে বাড়িতে চানাচুর তৈরি করে বিক্রি করে আসছি। তিনি আরো জানান, ১৬০ টাকা প্রতি কেজি ধরে দিনে প্রায় ২০ থেকে ২৫ কেজি চানাচুর বিক্রি করে চলেছেন তিনি।

এতে প্রতিদিন ৪০০-৫০০ টাকা আয় হচ্ছে বলেও জানান তিনি। কিন্তু বর্তমানে কিছু অসাধু ব্যবসায়ী তাদের ( রঞ্জিত চানাচুর ) নাম ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে বানিজ্যিক ভাবে চানাচুর বিক্রি করে আসছেন। এতে অনেক ক্রেতাই হচ্ছেন বিভ্রান্ত ও প্রতারিত। তাতে করে বিক্রি যেমন কমে আসছে তেমনী বাড়ছে হতাশা। একদিকে দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধি অন্য দিকে আগের মতো বিক্রিও হচ্ছে না। মো. হোসেন মিয়া নামে একজন ক্রেতা জানান, তিনি পাশবর্তী মুরাদনগর থানা থেকে এসেছেন রঞ্জিত দাশের চানাচুর কিনতে।

রঞ্জিত দাশের চানাচুরের কথা তিনি শুনেছেন অনেক দিন ধরে, তাই তিনি আজকে আসছেন কিনতে। মারুফ নামে আরেকজন ক্রেতা জানান, এখন মুদি দোকানসহ বিভিন্ন স্টেশনারীতে রঞ্জিত দাশের চানাচুর বিক্রি করা হলেও তাতে কেমন জানি গন্ধ করে ও বিস্বাদ লাগে। পরে জানতে পারলাম আমি প্রতারিত হয়েছি। এজন্য অনেক খুঁজে আজ সরাসরি রঞ্জিত দাশের দোকানে চানাচুর কিনতে আসলাম।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর