ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে সরাইলের বেড়তলায় শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে সরাইলের বেড়তলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে প্রতিষ্ঠানের চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব ও প্রতিষ্ঠানের সভাপতি জেহাদ উদ্দিন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি ও অনলাইন টিভি ব্রাহ্মণবাড়িয়া নিউজ এর সম্পাদক ইসহাক সুমন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জহির উদ্দিন, বেড়তলা মেঘনা সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল কুদ্দুস, পানিশ্বর ইউনিয়নের ইউপি সদস্য ইজ্জত আলী, ফিরোজ মিয়া সরকারি কলেজের শিক্ষক তোফায়েল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী মোবারক হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা বদিউজ্জামান বাদল, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য কামরুল ইসলাম।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিরা।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের নানা দিক নিয়ে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।











