,

শিরোপার আরও কাছে লিভারপুল

news-image

অনলাইন ডেস্ক : ম্যাচের শুরুতেই গোল হজম করলেও ঘুরে দাঁড়াতে বেশি সময় লাগেনি। মোহামেদ সালাহর গোলে সমতায় ফেরার পর প্রথমার্ধেই দলকে এগিয়ে নেন সাদিও মানে। তাতে বোর্নমাউথকে হারিয়ে দুই ম্যাচ পর জয়ের স্বাদ পাওয়ার পাশাপাশি ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পথে আরও এগিয়ে গেল লিভারপুল।

নিজেদের মাঠে শনিবার স্থানীয় সময় দুপুরে অনুষ্ঠিত ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ লিগের ম্যাচটিতে বোর্নমাউথকে ২-১ গোলে হারায় ইয়ুর্গেন ক্লপের দল। এই জয়ে ২৯ ম্যাটে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ৮২। ২৫ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে আছে লিগের গত আসরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

আর নয় ম্যাচ থেকে ৯ পয়েন্ট পেলেই তিন দশকের বেশি সময় পর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের উৎসবে মাতবে লিভারপুল।

প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ড ও এফএ কাপে চেলসির কাছে হেরে বোর্নমাউথের মুখোমুখি হয়েছিল লিভারপুল। এবারও শুরুটা ছিল রঙ হারা। ম্যাচের নবম মিনিটেই গোল হজম করতে হয়। অতিথিদের এগিয়ে নেন ইংলিশ স্ট্রাইকার কালাম উইলসন।

২৫তম মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান ক্লাবটির হয়ে শততম ম্যাচ খেলা সালাহ। সাদিও মানের পাসে ডি-বক্সের মাঝামাঝি থেকে বাঁ পায়ের শটে গোলটি করেন মিশরীয় এই ফরোয়ার্ড।

আট মিনিটের ব্যবধানে দলকে লিভারপুলকে এগিয়ে নেন মানে। ভার্জিল ফন ডাইকের দ্রুত গতির পাসে বল পেয়ে গোলটি করেন সেনেগালিস উইঙ্গার মানে। এই ব্যবধান ধরে রেখেই দ্বিতীয়ার্ধের খেলা শেষ করে স্বাগতিক দল।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি