শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনাভাইরাস : তাজমহল বন্ধ রাখার সুপারিশ

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের আতঙ্কে ভারতে তাজমহল বন্ধ রাখার সুপারিশ করা হয়েছে। শুধু তাজমহলই নয়, দেশের সমস্ত ঐতিহাসিক স্মৃতিসৌধগুলি সাময়িকভাবে বন্ধ রাখতে সুপারিশ করেছেন আগ্রার মেয়র নবীন জৈন।

তিনি বলেছেন, প্রচুর বিদেশি পর্যটক আগ্রা সফরে আসেন। এর ফলে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা বাড়তে পারে। যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ততক্ষণ পর্যন্ত আমি ভারত সরকারকে তাজমহলসহ দেশের সমস্ত ঐতিহাসিক স্মৃতিসৌধগুলি সাময়িকভাবে বন্ধ রাখতে অনুরোধ করছি। খবর এনডিটিভির

উত্তরপ্রদেশ সরকার করোনাভাইরাস ছড়িয়ে পড়া রুখতে ইতোমধ্যেই ওই রাজ্যে বিশেষ চিকিৎসা নজরদারি জারি করেছে ও রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থাও জোরদার করেছে।

উত্তরপ্রদেশ সরকার এক বিবৃতিতে জানিয়েছে, এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত দেশগুলি থেকে ভারতে আসা মোট ২ হাজার ৯১৫ জন পর্যটকের উপর জেলা নজরদারি ইউনিট লক্ষ্য রেখেছে। এদের মধ্যে মোট ৭১৩ জন পর্যটক পুরোপুরি সুস্থ, ৭০৮ জন পর্যটকের শরীরে করোনাভাইরাসের মতো লক্ষণ দেখা দেওয়ায় তাদের আলাদা করে রাখা হয়েছে, আবার ওই পর্যটকদের মধ্যে যাদের শরীরে ইতোমধ্যেই ওই ভাইরাসের প্রাথমিক তিনটি লক্ষণ দেখা গেছে তাদের বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে এবং তাঁদের সবার অবস্থা স্থিতিশীল।

ভাইরাসটির সংক্রমণ ঘটেছে অন্তত ৯৩টি দেশে। শুক্রবার পর্যন্ত এসব দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ১ হাজার ৫০২ জন। আর চীনসহ ১৬টি দেশে মারা গেছে ৩ হাজার ৪৮৫ জনের বেশি মানুষ।

ভারতেও করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে, বর্তমানে সেই সংখ্যা বেড়ে ৩১-এ পৌঁছেছে। ফলে দেশের ২১টি বড় শহরে কড়া নজরদারি শুরু করা হয়েছে, সমস্ত বিমানবন্দরেও চলছে পরীক্ষা নিরীক্ষা।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ