,

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজা ও প্রাইভেটকারসহ মাদক কারবারি আটক

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ৩৪ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ শফিক মিয়া (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার (০৭ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী শফিক হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মৃত অলি মিয়ার ছেলে।

আশুগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) ময়নাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সকালে বিভিন্ন যানবাহনে তল্লাশি করে পুলিশ। এসময় টি.এস.আই মিজান মিয়া আশুগঞ্জ টোলপ্লাজার সামনে থেকে প্রাইভেটকারটিকে আটক করে। আটকের পর প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধার হওয়া গাঁজাগুলো বিক্রির জন্য সিলেট থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি