,

করোনাভাইরাস : সনদ নিতে বিপাকে কুয়েতের যাত্রীরা

news-image

৮ মার্চের পর ওই সনদ ছাড়া কোনো বাংলাদেশিকে সে দেশে ঢুকতে দেওয়া হবে না। আরও নয় দেশের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে।কেউ নভেল করোনাভাইরাসে আক্রান্ত কি না তা বোঝার একমাত্র উপায় রক্ত বা লালার পিসিআর (পলিমেরেজ চেইন রিঅ্যাকশন) পরীক্ষা। আর বাংলাদেশে ওই পরীক্ষার সুযোগ আছে কেবল রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট-আইইডিসিআরে।

কিন্তু আইইডিসির থেকে তাদের জানানো হয়েছে, এ বিষয়ে তাদের কাছে কোনো নির্দেশনা আসেনি। কুয়েত দূতাবাসও তাদের কিছু জানায়নি।এই ঠেলাঠেলির মধ্যে বিপাকে পড়েছেন বহু প্রবাসী বাংলাদেশি, যারা ছুটিতে বাড়ি এসেছিলেন। এরকম কয়েকশ মানুষকে দুপুরে মহাখালীতে আইইডিসিআরের ফটকে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।মোজাম্মেল হক নামে একজন জানান, কুয়েত সরকারের ওই নতুন নির্দেশনার কথা তিনি জানতে পেরেছেন গণমাধ্যমের খবরে।

“আমি গতকালও দূতাবাসে গিয়েছিলাম খোঁজ নিতে। তারা তখন কিছু জানাতে পারেনি। আজ সকালে আবার গিয়ে দেখি আমার মত হাজারখানেক মানুষ। আমাদের একটা ফরম দিয়ে বললো আইইডিসিআরে পরীক্ষা করাতে হবে। কিন্তু এখানে বলছে এটা নাকি তাদের দায়িত্ব না।”

তাদের এ সমস্যার বিষয়ে জানতে চাইলে আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, তাদের সঙ্গে কোনো যোগাযোগ না করেই কুয়েত দূতাবাস থেকে লোকজনকে পাঠানো হচ্ছে।“আমাদের এখানে লোকজন আসছে, অনেকে ফোন করেও জানতে চাইছে। কিন্তু দুঃখজনক হল, দূতাবাস এ বিষয়ে আমাদের কিছু জানায়নি। আমাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগও করেনি।”অধ্যাপক ফ্লোরা বলেন, কুয়েতের যাত্রীদের সনদ দেওয়ার বিষয়টি প্রশাসনিক প্রক্রিয়া, রোগতাত্ত্বিক নয়।

“আামাদের দায়িত্ব হচ্ছে সার্ভিলেন্স করা এবং করোনাভাইরাস রোগী শনাক্ত করা। যার মধ্যে কোনো লক্ষণই নেই তার জন্য এই পরীক্ষা করার কোনো প্রয়োজনই নেই। ওটা শুধু দাপ্তরিক বিষয়।”

আইইডিসিআরের পরিচালক বলেন, বিষয়টি তারা স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েছেন। কুয়েত দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।

“আমাদের মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করছে। আমরা কুয়েত দূতাবাসের সঙ্গেও কথা বলছি। তারা আমাদের জানিয়েছে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে এ বিষয়ে। পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ত আমাদের মন্ত্রণালয়কে বলবে। আমাদের মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।”

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা