সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

news-image
তৌহিদুর রহমান নিটল,ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার ভোররাত আনুমানিক সাড়ে তিনটার দিকে উপজেলার রামপুর ভাটি কালিসীমা যমুনা ব্রীকফিল্ডের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মুখোমুখি সংঘর্ষের পরে  যাএীবাহী বাসটিতে আগুন ধরে যায়।সড়ক দুর্ঘটনায় ভাগ্নে সোহানের মৃত্যুর খবর পেয়ে নারায়ণগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ছুটে এসেছেন মামা মাসুদ। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস, প্রিয় ভাগ্নের সেই মুখখানাই চিনতে হিমশিম খেতে হচ্ছে তাকে। ব্রাহ্মণবাড়িয়ার মর্গের মেঝেতে সারিবদ্ধভাবে রাখা সড়ক দুর্ঘটনায় নিহত সবগুলো অর্থাৎ ছয়টি মরদেহের অবস্থা প্রায় একই। আগুনে ঝলসে গেছে প্রতিটি মরদেহ।

 

ভাগ্নেকে না চিনতে পারার আক্ষেপে চোখে জল ঝরছিল মামার। বুক ভরা কষ্টে কাঁদছিলেন আর আর্তনাদ করে বলছিলেন, কীভাবে মরদেহ চিনব। চিনবার যে কোনো উপায়ই নেই। কাঁদতে কাঁদতে একই কথা বলছেন, নিহত সাগরের ভাই মো. সজিবও। খবর পেয়ে এসেছিলেন মরদেহ শনাক্ত করতে। কিন্তু তিনিও চিনতে পারছেন না প্রিয় ভাইটির মরদেহ। তিনি বলেন, সবকটি মরদেহ প্রায় একই। চেনা যাচ্ছে না কোনটি কার মরদেহ। স্থানীয়রা বলছে, আমরা প্রথমে ঘটনাস্থলে গিয়ে দেখি, আগুনে পুড়ে মারা গেছেন ছয়জন।

তাদের বিভিন্ন জিনিসপত্রও পুড়ে গেছে। ছয়জনের মধ্যে কোন মরদেহ কার, এটা এখনও পর্যন্ত চেনা যাচ্ছে না। সবগুলোই পুড়ে আঙ্গার হয়ে গেছে। শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ভাটি কালিহাতা এলাকায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে মাইক্রোবাসের ছয়জন নিহত হন। তবে চারজনকে জীবিত উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের প্রথমে জেলা সদর হাসপাতালে নিলে কত্যর্বরত চিকিৎসক ঢাকায় পাঠানোর কথা বলেন।

নিহত ছয়জনের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ইতিমধ্যে তাদের স্বজনরা মরদেহ নেওয়ার জন্য হাসপাতালের হাজির হয়েছেন।সব প্রক্রিয়া এমনকি শনাক্ত শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে জানিয়েছে সংশ্লিষ্ট হাইওয়ে পুলিশ।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  এই পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে । দূর্ঘটনার পর বাসটি আগুন ধরে যায়।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী