,

২৮ ফুট দৈর্ঘ্যের কলম তৈরি করলেন ব্রাহ্মণবাড়িয়ার হায়দার

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ ও নিজের নাম অন্তর্ভুক্ত করতে ২৮ ফুট দৈর্ঘ্যের একটি বল পয়েন্ট কলম তৈরি করেছেন ব্রাহ্মণবাড়িয়ার যুবক আব্দুল্লাহ আল হায়দার। ৭৮ কেজি ওজনের এই কলমের দৈর্ঘ্য ২৭ দশমিক ৮ ফুট ও প্রস্থ ১৮ ইঞ্চি। সেগুন কাঠ দিয়ে বানানো কলমটিকে বিশ্বের সর্ববৃহৎ কলমের স্বীকৃতি দিতে ইতোমধ্যে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদনও করেছেন তিনি। স্বীকৃতি পেতে হলে গিনেস বুক কর্তৃপক্ষের দেয়া ৬১টি শর্ত পূরণ করতে হবে হায়দারকে। তার দাবি গিনেস বুক কর্তৃপক্ষের সবগুলো শর্তই পূরণ করতে পেরেছেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামের মৃত শরীফ আব্দুল্লাহ হারুণের ছেলে আব্দুল্লাহ আল হায়দার পাঁচ ভাইবোনের মধ্যে সবার ছোট। হিসাববিজ্ঞানে স্নাতক সম্পন্ন করে এখন বাড়িতেই সময় কাটছে তার। বাড়ির ছাদের ওপর কলমটি তৈরি করেছেন তিনি। কলমটিতে আরবি হরফে খোদাই করে লেখা হয়েছে আল্লাহর পবিত্র ৯৯টি নাম ও পবিত্র কোরআন শরিফের ১১৪টি সুরার নাম।

হায়দার নিজেই আরবি হরফে নামগুলো খোদাই করেছেন। কলমের নিপ তৈরিতে তাকে সহযোগিতা করেছেন মাস্টার ক্রাফটম্যানশিপের হেড ট্রেইনার জাহিদ হোসেন। আরবি হরফে লেখাগুলো যাচাইয়ে সহযোগিতা করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরামপুর উত্তরপাড়ায় অবস্থিত মুহাম্মাদিয়া আরাবিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক নজরুল ইসলাম বিন সাইদ এবং সদর উপজেলার নরসিংসার এলাকার জোবায়দা খাতুন মহিলা মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল্লাহ।

হায়দারের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২ জানুয়ারি তিনি কলমটি তৈরির কাজ শুরু করেন। এজন্য গ্রামের পার্শ্ববর্তী লালপুর বাজার থেকে ২৮ হাজার টাকায় ২৫ ফুট দৈর্ঘ্যের একটি সেগুন গাছ কেনেন তিনি। গাছটি বাড়িতে এনে ছাদের ওপর রেখে শুকিয়ে দুই ভাগে কাটেন। এরপর ২৫ ফুট দৈর্ঘ্য ও আধা ইঞ্চি প্রস্থের স্টিলের পাইপ স্থাপন করে গাছটি আঠা দিয়ে যুক্ত করেন। কলমটির জন্য ১৫ ইঞ্চি দৈর্ঘ্যের নিপ বানাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের একটি ওয়ার্কশপে সাতবার চেষ্টা করে অষ্টম বারের মাথায় সফল হন হায়দার। গত ১৩ ফেব্রুয়ারি তিনি কলম তৈরির কাজ শেষ করেন।

Pic-B.baria-Pen

হায়দার বলেন, বল পয়েন্ট কলম তৈরির জন্য ১৫ দিন আরবি হরফে লেখার চর্চা করেন তিনি। পরে রাতে কলমের গায়ে আল্লাহর পবিত্র ৯৯টি নাম ও পবিত্র কোরআন শরিফের ১১৪টি সুরার নাম এবং দুটি সুরার চারটি আয়াত আরবি হরফে লিখে খোদাই করেন।

তিনি আরও বলেন, এটিকে বিশ্বের সবচেয়ে বৃহৎ বল পয়েন্ট কলম হিসেবে স্বীকৃতি পেতে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করেছি। গিনেস বুক কর্তৃপক্ষ তার আবেদনটি গ্রহণ করে স্বীকৃতি দেয়ার জন্য ৬১টি শর্ত দিয়েছে। সবগুলো শর্তই পূরণ করতে পেরেছেন বলে দাবি করেছেন হায়দার।

হায়দার বলেন, গিনেস বুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছি যে, ২০১১ সালের এপ্রিল মাসে ভারতের হায়দরাবাদের আচার্য মুকুনুরি শ্রীনিভাসা নামে এক ব্যক্তি ৩৭ দশমিক ২৩ কেজি ওজনের সাড়ে পাঁচ মিটার (১৮ দশমিক ৫৩ ফুট) দৈর্ঘ্যের একটি বল পয়েন্ট কলম তৈরি করেছিলেন।

কলমটিকে বিশ্বের সর্ববৃহৎ কলম হিসেবে স্বীকৃতি দিতে আবেদন জানিয়ে গত ১৫ ফেব্রুয়ারি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে ই-মেইল করেন হায়দার। তার ই-মেইলের উত্তরে গিনেস বুক কর্তৃপক্ষ ১২ সপ্তাহের মধ্যে হায়দারের সঙ্গে যোগাযোগ করবে বলে জানিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নরসিংসার এলাকার জোবায়দা খাতুন মহিলা মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল্লাহ জানান, কলমে খোদাই করে আরবি হরফে লেখা আল্লাহর পবিত্র ৯৯টি নাম ও পবিত্র কোরআন শরিফের ১১৪টি সুরার নাম তিনি যাচাই করেছেন। সবগুলো নামই নির্ভুলভাবে লেখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা