,

সিলেটে বৃষ্টি হচ্ছে না, খেলা হবে

news-image

নিউজ ডেস্ক : সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। মঙ্গলবার দুপুর ১টা থেকে শুরু হবে খেলা। প্রথম ম্যাচে জিতে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে আছে।

এদিকে আজ সকাল থেকেই ঢাকায় ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টি হয়েছে। এতে সিলেটে ম্যাচ আয়োজন নিয়ে টাইগার ভক্তদের মনে দেখে দিয়েছে শঙ্কা। তবে ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। সিলেটে বৃষ্টি নেই। সকালে অবশ্য আকাশ কিছুটা ঘুমোট থাকলেও বৃষ্টির আনাগোনা নেই। মেঘ কেটে রৌদ্রোজ্জল আবহাওয়াও দেখা যাচ্ছে এখন। অর্থ্যাৎ ম্যাচ আয়োজনে কোনো শঙ্কা নেই। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, সারাদিনে বৃষ্টি না হলেও সন্ধ্যে গড়ানোর পরপর তাপমাত্রা নেমে আসবে নিচে। বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে অল্প পরিমাণে। এমনটা হলে, দুপুর ১টায় শুরু হওয়া ম্যাচের শেষভাগটা পড়তে পারে বৃষ্টির কবলে। তখন হয়তো ম্যাচের ফলাফলের জন্য দ্বারস্থ হতে হবে বৃষ্টি আইনের।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি